২ জানুয়ারি ২০২১


স্বাধীনতা

শেয়ার করুন

এস এম রেজাউল কবীর

ও-হে মোর সোনার বাংলা তুমি আমার ভালবাসা।
তুমি আমার ভালবাসা।
মধুর সুরে মাকে ডাকা স্বাধীনতা,
প্রাণে প্রাণে মিশে থাকা,
বঙ্গবন্ধু জনকের ভালবাসা।
ও-হে মোর সোনার বাংলা তুমি আমার ভালবাসা।।
ষোলই ডিসেম্বর বিজয় স্বাধীনতা,
তুমি আমার ভালবাসা,
ও-মা তোর ত্রিসীমানায় ভারতমাতা।
আসাম, ত্রিপুরা, মিয়ানমার, পশ্চিম বাংলা।।
দক্ষিণে বনসুন্দর বঙ্গসাগর লীলা,
ও-মা তোর রক্তে গড়া সীমানা।।
ও-মা তোর রক্তে গড়া সীমানা।।
ও-মা তোর ত্রিসীমানায় ভারত মাতা—–
পদ্মা-মেঘনা, তিস্তা-যমুনা, বহে তোর বুকে,
বহে তোর বুকে।
মাতৃরূপ দুগ্ধের নহরে তৃষ্ণা মিটিয়ে,
দুকুল বেয়ে দু-তীরে তীরে,
মিশে আছে বঙ্গসাগরে।।
ও-হে মোর সোনার বাংলা তুমি আমার ভালবাসা।
তুমি আমার ভালবাসা।।
মাগো-তোর বুকেতে শস্য শ্যামলা
ধন ধান্যে সুজলা-সুফলা,
গিরি-ধারা-রুপের নয়না খেলা।
তোর চরণে চরণে লীলা খেলা,
বঙ্গবন্ধু জনকের ভালবাসা,
জনকের ভালবাসা,
ও-হে মোর সোনার বাংলা তুমি আমার ভালবাসা।
তুমি আমার ভালবাসা।

 

(লেখক : হানাদার বাহিনী কর্তৃক রমনা থানাধীন টেলিফোন ভবনের টিওআর অফিসে ২৫ মার্চ ৭১ সালের কাল রাতে কর্তব্যরত অবস্থায় অমানসিক নির্যাতিত ‘মুজিব সেনা’।)

শেয়ার করুন