৭ আগস্ট ২০২৩


বিশ্ব কবিমঞ্চের আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্র অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ঢাকায় বিশ্ব কবিমঞ্চের আয়োজনে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ এবং কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ প্রখ্যাত নজরুল গবেষক, শিল্পী কল্যাণী কাজী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কবি বুলবুল মহলানবীশের স্মরণ সভা বিশ্বসাহিত্য কেন্দ্র অনুষ্ঠিত হয়। বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য কমিশনের সাবেক কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক মোঃ গোলাম রহমান, প্রধান আলোচক ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব বিশিষ্ট সাহ্যিতিক অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়নের চেয়ারম্যান কবি ও কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, ছায়ানট কলকাতার সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক ও সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক। রুপালী বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা করেন কবি ও গবেষক আমিনুল ইসলাম, যুগ্ম সচিব কবি কৃষ্ণ কান্ত বিশ্বাস, অধ্যাপিকা ইন্দুপ্রভা দাস, এডভোকেট গোলাম কিবরিয়া,সমজিত সিংহ, কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী জি এম মোর্শেদ, নাসিমা খান বকুল,আদিত্য আওয়াল ও রুপালী বড়ুয়া। কবিকন্ঠে কবিতা পাঠ করেন ড. গোলাম রহমান, কবি চন্দ্রশেখর, দেবরিমি কবিতা, নিলুফার জামান, নাহার আহমেদ, চামেলী সিনহা, মেহেদী হাসন প্রমুখ ।

শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সদ্য প্রয়াত কল্যাণী কাজী,শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সার, কবি মোহাম্মদ রফিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মহলানবীশ সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনার শেষে কলকাতার নজরুল বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক শোকের গান পরিবেশন করেন।

শেয়ার করুন