১০ মার্চ ২০২৩
ডেস্ক নিউজ: বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক প্রবাসীকবি দেলোয়ার মুহাম্মদ স্বদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা ও কবির কাব্যগ্রন্থ ‘তিলকটিও সুন্দর বলেছি’ ও সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহী’র কাব্যগ্রন্থ ‘রোদ্দুর ভিজুক ভরা বরষায়’ এর প্রকাশনা আজ শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট মহানগর শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত শুদ্ধতার কবি অসীম সাহা।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা: মামুন আল মাহতাব (স্বপ্নীল)। মূখ্য আলোচক বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ভাষা বিজ্ঞানী লোকসাহিত্য গবেষক ড. সেলু বাসিত, কবি অঞ্জনা সাহা, দৈনিক শুভপ্রতিদিন সম্পাদক সরওয়ার হোসাইন, লোকসাহিত্য গবেষক সুমনকুমার দাশ। এছাড়াও দেশবরেণ্য লেখকবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবেন বর্তমান সময়ের আলোকিত কন্ঠশিল্পী ক্ষ্যাপা বাউল সারোয়ার।
অনুষ্ঠানে সিলেটের সকল সমমনা সাহিত্য সংগঠন সমূহের সাথে সংশ্লিষ্ট সকল কবি লেখকদেরকে যোগদান করতে সাদর আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট মহানগর শাখার সভাপতি কবি ধ্রুব গৌতম।