২ জানুয়ারি ২০২১


জন্মদিনে দুস্থদের পাশে যুবলীগ নেতা শামীম

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে ব্যতিক্রমী আয়োজনে নিজের জন্মদিন পালন করলেন যুবলীগ নেতা শামীম খান। প্রচলিত রীতি থেকে সরে এসে নিজের জন্মদিনে গরীব, অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন। জন্মদিনের অনাড়ম্বন অনুষ্ঠান না করে শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিয়েছেন উষ্ণতার পরশ, ক্ষুধার্থদের দিয়েছেন অন্নের প্যাকেট। এমনই ব্যতিক্রম আয়োজনে কাটিয়েছেন জন্মদিনের দিনটি।

শরিবার বিকেলে নগরীর শামীমাবাদ এলাকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে যুবলীগ নেতা শামীম খানের জন্মদিন উপলক্ষে এমনই আয়োজন করেন তার রাজনৈতিক অনুসারীরা। আর এ কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিডি শামীম)।

এসময় যুবলীগ ও ছাত্রলীগের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ইউনিভার্সিটি অঙ্গন।

শেয়ার করুন