২৬ সেপ্টেম্বর ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা :
অবাধ,সুষ্ঠু নির্বাচনের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বদ্ধ পরিকর বলে মন্তব্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি । মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি ।
তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইন কানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোন দেশ কী ভিসা নীতি আরোপ করল তার উপর আমাদের নির্বাচনে কোন প্রভাব পড়বে না।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থি ছিলেন।
এএস // আতারা