২৩ ডিসেম্বর ২০২৩


সতীর্থদের ভালবাসায় সিক্ত সাংবাদিক আবদুল মুকিত

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক: জন্মদিনে সহকর্মী-সতীর্থদের ভালবাসায় সিক্ত হলেন সিলেটের জ্যেষ্ট সাংবাদিক দৈনিক শ্যামল সিলেট’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত। জীবন পাতা থেকে এক-দুই করে গত হয়েছে পঞ্চাশটি বসন্ত। এবার ৫১ তম বছরে পদার্পন করলেন তিনি। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে ৯টায় নগরীর মিরাবাজারস্থ দৈনিক শ্যামল সিলেট কার্যালয়ে সতীর্থ সহকর্মীরা তাঁর জন্মদিনকে স্মরণীয় করতে জন্মদিনের আয়োজন করেন। এসময় সহকর্মী সাংবাদিক ও অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এরপর আনন্দঘন পরিবেশে কেক কেটে ৫১তম জন্মদিন পালন করা হয়।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদক মন্ডলির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, বার্তা সম্পাদক আবুল মুহাম্মদ, চীফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক ও আজকের সিলেট ডটকম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী,সিনিয়র ফটো সাংবাদিক আবু বক্কর, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার সালেহ আহমদ সাকি, শ্যামল সিলেট ও নিউজক্লিকবিডি’র স্টাফ রিপোর্টার রোমান আহমেদ, দৈনিক শ্যামল সিলেট’র বিজ্ঞাপন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, স্পোর্টস করসপনডেন্ট আতিকুর রহমান লাভলু, আজকের সিলেট ডটকম এর নিজস্ব প্রতিবেদক জনি কান্তি শম্মা ও শিপন চন্দ জয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আফতাব উদ্দিন ও সিরাজুল ইসলাম, সলিডারিটি মুভমেন্টের অর্পণ ঘোষ, জুলফিকার আহমদ তানিম, স্বপন আহমদ, আব্দুল হান্নান, রাসেল আহমদ, সুমন আহমদ, সাইস্তা মিয়া, রুমেল আহমদ, বোরহান আহমদ প্রমুখ।
এসময় সকালেই তাঁর পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এছাড়াও সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পত্রিকা অফিসে সাক্ষাত করে ও মোবাইল ফোনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত সাংবাদিকতার বর্ণাঢ্য ক্যারিয়ারে একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শুভেচ্ছায় সিক্ত হয়ে আবদুল মুকিত বলেন, কর্মজীবনে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করলেও সিলেটের গণমানুষের মুখপত্র দৈনিক শ্যামল সিলেটের হয়ে দেড় যুগের বেশি সময় ধরে পথ চলা। পত্রিকাটিতে যারা কাজ করেন বা অতীতে করেছেন, প্রত্যেকে একটি পরিবারের সদস্য হয়ে থাকার মর্মার্থ অর্থাৎ তাৎপর্য উপলব্দি করতে পেরেছেন। সেই ধারা এখনো অব্যাহত রেখেছে শ্যামল সিলেট। তাইতো পরিবারের একজন সদস্যের দুঃখে ব্যতীত হন সকলে, সুখে ভাগিদার হন। এরই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে সতীর্থরা একে অপরের জন্মদিনকে বর্নাঢ্য করে তুলেন। বিষয়টি পজিটিভ দৃষ্টিভক্তিতে দেখা আবশ্যক, কেননা, এতে হৃদ্বিক বন্ধন আরো দৃঢ় হয়। জন্মদিনের আয়োজন করায় সতীর্থ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

শেয়ার করুন