১ জানুয়ারি ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সাবেক সংসদ সদস্য (এমপি) তোয়াবুর রহিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
শুক্রবার ভোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৌলভীবাজার জেলার সাবেক এমপি ও প্রবীণ রাজনীতিবিদ তোয়াবুর রহিম।
রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি করোনা আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল একশ’ বছরের ওপরে। তোয়াবুর রহিম ছিলেন রাজনগর ও কমলগঞ্জ থেকে নির্বাচিত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য। তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে। তিনি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক।
বর্ষিয়ান প্রবীণ এই এমপি বক্তিগত জীবনে পরোপকারী, সদালাপি ও বিনয়ী ছিলেন বলেও জানান ভাইস চেয়ারম্যান আলাল।