১ অক্টোবর ২০২৩


সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

শেয়ার করুন

 

 

আজকের সিলেট ডেস্ক : সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের মাতা
মরহুমা সালাতুন নেছার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট যুবদল । রোববার (১ অক্টোবর) বাদ আসর নগরির জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস জামে মাসজিদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে মির্জা মো. সম্রাটের প্রয়াত মাতা সালাতুন নেছার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৃত্যুবরণকারী শহিদদের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল
কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ। এছাড়া জেলা ও মহানগর যুবদলে নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়,জুনেদ আহমদ, রায়হান আহমদ, জামিল আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আলীআহমদ আলম, মকসুদুল করিম নোহেল ও এস এম পলাশ প্রমুখ।

এএস //  স.বি // আতারা

শেয়ার করুন