৩০ আগস্ট ২০২৩


ধুপাগুল বাজার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন সিটির ধুপাগুল বাজার থেকে এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে ।

বুধবার সকালে স্থানীয়রা ধুপাগুল বাজারের সাফা আল-মারওয়া মার্কেটের নিচে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে এসএমপি’রন এয়ারপোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করতে যায়।

এসময় অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহর পড়ে থাকার খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

গিয়াস উদ্দিন (৩৭) নামের এক যুবক জানান, তার বাবা ইদ্রিস আলি (৬০)। তাদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ ভবের তলা এলাকায় । তার বাবা অসুস্থ, রাতে বাসা থেকে বাহির হয়ে আর ফিরেননি। সকালে খবর পেয়ে এসে দেখি লাশটি আমার বাবার।

এয়ারপোর্ট থানা পুলিশের এস আই গৌতম দাশ লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে তার বাবার লাশ সনাক্ত করেছে।

শেয়ার করুন