২৬ ডিসেম্বর ২০২০


মৃত্যুর আগে দেয়া ভাইস চেয়ারম্যানের স্ট্যাটাস নিয়ে তোলপাড়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন ইন্তেকাল করেছেন। শুক্রবার দুপুরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সদ্য প্রয়াত সেলিনা ইয়াসমীনের একটি ফেসবুক স্ট্যাটাস জন্ম দিচ্ছে নানা প্রশ্নের।

সেলিনা ইয়াসমীনের ফেসবুক প্রোফাইলে দেখা যায়, তিনি গত ৫ ডিসেম্বর নিজের ক্ষতির ইঙ্গিত করে স্ট্যাটাসটি দেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমি বারবার বলছি আমি বিভিন্নভাবে মানুষের চাপের মুখে আছি। আমিও একজন মানুষ। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। যদি আমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক অবস্থার কোনও ক্ষতি হয় তার জন্য মাত্র ৩ জন মানুষ দায়ী থাকবে। সমস্ত প্রমাণ আমার মেয়ের কাছে আছে। যথোপযুক্ত সময়ে আমার মেয়ে আপনাদের সামনে তা উপস্থাপন করবে। মনে রাখবেন, ৩ জন মানুষই এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আমার ও আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’

তার মৃত্যুর পর পোস্টটি সবার সামনে চলে আসে। স্থানীয়রা পোস্টটি শেয়ার করে তদন্তের দাবি জানাচ্ছেন।

এ ব্যাপারে সেলিনা ইয়াসমীনের চাচাতো ভাই ফুজায়েল ইসলাম মুহিত বলেন, ‘আপু ওই পোস্ট দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোক করেন। আলাপ করার মতো অবস্থা তার ছিল না।’

শেয়ার করুন