৪ নভেম্বর ২০২১


এখনো ‘নো-ম্যান্স’ ল্যান্ডে পড়ে আছে দুই বাংলাদেশীর লাশ

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের ডোনা সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ এখনো নো-ম্যান্স ল্যান্ডে পড়ে আছে। বুধবার সকাল থেকে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের ভারত অভ্যন্তরে লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। এ ঘটনার প্রায় দুইদিন অতিবাহিত হতে চললেও এখনো লাশ দুটি একই স্থানে পড়ে আছে। নিহতরা হলেন সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের পুত্র আসকর আলী (২৫) একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেন (২২)।

বৃহস্পতিবার দুপুর ২ টায়র দিকে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি-বিএসএফ আলোচনা চলছে, লাশ উদ্ধার হলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আর কত সময় লাগতে পারে- এমন প্রশ্নে ওসি বলেন, ব্যাপারটি বিজিবি ভালো বলতে পারবে। আমারা কেবল লাশ বুঝে নিতে পারার দায়িত্ব রাখি। তবে এ ব্যাপারে বিজিবির কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

এর আগে গত মঙ্গলবার গভির রাতে অথবা বুধবার ভোরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছিলো পুলিশ। এমনকি পুলিশ ও স্থানীয়দের ধারণা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে তাদের মৃত্যু হয়।

নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে তাঁরা দুইজন বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর আর ফেরেননি। বুধবার ভোরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে স্থানীয়রা লাশ দেখতে পান।

শেয়ার করুন