২১ জুন ২০২৩


বিশাল ভোটের ব্যবধানে জয়ের আশাবাদী আনোয়ারুজ্জামান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সেন্টারে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার সকাল ৮টার দিকে তিনি সপরিবারে ভোটকেন্দ্রে পৌঁছেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিয়ে বেরিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিশাল ভোটের ব্যবধানে সিলেটবাসী অবশ্যই নৌকার জয় নিশ্চিত করবেন।

তিনি বলেন, ইভিএম পরিষ্কার একটি পদ্ধতি। ইভিএমে সবাই খুব সুন্দরভাবে ভোট দিতে পারবে, একটা খুব সহজ পদ্ধতি। নৌকার পক্ষে যে ইতিবাচক সাড়া পাচ্ছে তাতে জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। তবে শেষ পর্যন্ত যদি হেরেও যায়, ভোটের ফল মেনে নেব। জয়ী প্রার্থীকে ফুল দিয়ে বরণ করবো।

শাহজালাল জামেয়া পাঠানটুলা কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

শেয়ার করুন