১৫ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিনিধি: সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার। জিন্দাবাজারের বুক দিয়েই গেছে কোর্ট পয়েন্ট-চৌহাট্টা আম্বরখানা সড়ক। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এ সড়ককে অনেকটা সাজানো হচ্ছে লন্ডনের সড়কের আদলে। ইতিমধ্যে এ সড়কের ডিভাইডারের মধ্যখানে বসানো শুরু হয়েছে ৭ ফিট উচ্চতা সম্পন্ন গ্রিল। এছাড়া গতকাল সোমবার চৌহাট্টা এলাকা থেকে ডিভাইডারের মধ্যখানে গাঁদা ফুল লাগানো শুরু হয়েছে। দিন যতই যাচ্ছে সড়কটির সৌন্দর্য আকর্ষিত করছে নগরবাসীকে।
এদিকে এ সড়কটিকে ব্যতিক্রমী করার উদ্যোগ হিসেবে বন্ধ করা হচ্ছে রিকশা চলাচল। আগামি ১লা জানুয়ারি থেকে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা পর্যন্ত এ সড়ক দিয়ে রিকশা, ঠেলা, ভ্যান গাড়ী চলাচল বন্ধ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ মঙ্গলবার নগরীতে এমন ঘোষণা সম্বলিত মাইকিং করতে দেখা গেছে।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় সংবাদমাধ্যমকে বলেন, এ সড়কটি একটি ব্যতিক্রমী সড়ক হতে যাচ্ছে। এ লক্ষেই রিকশা চলাচল বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।