১৪ ডিসেম্বর ২০২০
আজিজুল আম্বিয়া : সমাজের পতিটি স্তরে আজকে ডিপ্রেশন একটি বহুল পরিচিত নাম হয়ে উঠেছে । হতে পারে উন্নয়নশীল দেশে পর্যাপ্ত টাকার অভাবে সংসার চালানু সম্ভব হচ্ছিলনা তারপর খুব বেশি ডিপ্রেশন পথ না পেয়ে আত্মহত্যা। আবার কখনো প্রেমে ব্যর্থ হয়ে কিংবা প্রতিশ্রুতির ব্যতিক্রম সয্য করতে না পেরে ডিপ্রেশন থেকে আত্মহত্যা। এরকম ও হতে পারে ব্যবসা করতে গিয়ে একসাথে অনেক লোকসান সইতে না পেরে ডিপ্রেশন, রাজনৈতিক পদ হারানো কিংবা হতে পারে এরকম একটা ভাল চাকরি সেটার উপর তাঁর জীবন নির্ভর করে সেটি হারিয়ে গেলে তারপর ডিপ্রেশন এ থেকে পরিণতি অস্বাভাবিক মৃত্যু।
প্রবাসে ইমিগ্রেশন সমস্যার কারণে, পারিবারিক জীবনে অসুখী, স্ত্রীদের বিশ্বাসঘাতকতা এবং দেশে টাকা পাঠাতে না পেরে দুরচিন্তা থেকে ডিপ্রেশন আর শেষ পর্যন্ত মানুষ বেঁছে নিতে পারে আত্ম হত্যার পথ । আর ডিপ্রেশনে কারণে মানুষের রাতের ঘুম নষ্ট হয়ে যায় , মানুষ কান্নাকাটি করে ,অস্বাভাবিক আচরণ অভ্যস্ত হয়ে যায় । যারা এরকম পরিস্তিতির স্বীকার তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি তিনিরা জানতেন ডাক্তারের মাধ্যমে যে , তিনিরা মারা যাবেন এই তারিকে তখন বুজতে সক্ষম হতেন বেচে থাকা কত প্রয়োজন । চিন্তা করে লাভ কি ? চিন্তা করে কি অতীত টা পিরে পাওয়া যাবে ? বরং যেখানে সমস্যা তাঁর সমাধান কেন মানুষ খুজেনা ।
মনে করেন যে, কোন একজন ব্যবসায়ী একটা বিমান প্লাইট মিছ করেছিলেন এবং খুব আফসোস করছিলেন , সেখানে তাঁর বিরাট একটা ব্যবসার চুক্তি হওয়ার কথা ছিল । কিন্তু যখন জানতে পারলেন তিনি যে বিমানে যাওয়ার কথা ছিল সেটা এক্সিডেন্ট করেছে । কেউ বেঁছে নেই তখন কি মনে হবে । সেখানে না যাওয়াই ভাল ছিল । মনে করেন আপনি একজন কে খুব ভাল বেসেছেন , তাকে বিয়ে ও করেছেন , পরবর্তীতে জানলেন তিনি একজন দুরচরিত্রা ছিলেন তখন কি মনে হবে ? বিয়ে না করাটাই ভাল ছিল । আবার মনে করেন আপনি একটা সংসার চালাতে ব্যর্থ হচ্ছেন ? এখন উত্তরটা খুঁজেন , আল্লাহ্ যতদিন চেয়েছেন ঠিক ততদিন আপনাকে দিয়ে চালিয়ে নিয়েছেন বাকিটা সময় ও অন্য কাউকে নিয়ে চালিয়ে নিবেন । কারণ রিজিক দাতা আপনি নন আল্লাহ্ ।
পারিবারিক জীবনে কেউ আপানার অধিকার দিচ্ছেনা কংবা আপনাকে ঠকাচ্ছে ? আসলে সে নিজে আপনার উপর কর্তিত্ব হারাচ্ছে , আর সে আপনার সরল বিশ্বাসের যোগ্যতা হারাচ্ছে বুজতেছেনা । চাকরি হারিয়েছেন চাকরি দাতার ইবাদত করেন নিশ্চয় তিনি এর চেয়ে ভাল কিছু আপনার জন্য রেখেছেন , যারা আল্লাহর উপর নির্ভরশীল তাদের জন্য আল্লাহই যথেষ্ট , আল্লাহ্ বলে দিয়েছেন । যারা দেশে টাকা পাঠাতে পারছেন্না আপনারা একবার ভাবুন, আপনি বিদেশ আসার আগেত একদিন ও টাকা পাঠান্নাই তবে কি দেশের লোক মরে গিয়েছিল । বরং আপনি না থাকলে ও আল্লাহ্ তাদের জন্য অন্য কোন ব্যবস্তা করে দিবেন । পদ হারিয়েছেন ভাল কথা এই পদ তো আপনার বাবার সম্পদ ছিলনা, পেয়েছেন চলে গেছে, কাজ করলে আরো ভাল পদ ও আসতে পারে ।
ব্যবসাতে লোকসান স্বাভাবিক , চিন্তা করেন যদি এই ঘরে লোকসান না হয়ে আগুন লেগে যেত আর আপনি জ্বলে যেতেন আর মৃত্যু হত । তাহলে কি আবার আপনি রুজি করতে পারতেন ? না । তাহলে কাজ দিয়ে আপনার লোকসান কাটিয়ে উঠা সম্ভব ইনশাআল্লাহ যদি আপনি পরিশ্রমী হন । আপনি ভিসা পাচ্ছেননা এই আফসোস যদি আল্লাহ্ আপনার জন্য মৃত্যুর ভিসা লাগিয়ে দেন তবে কি খুশি ? না ! তাহলে ভরসা রাখুন আপনার রব আপনার জন্য একটি ভাল খবর রেখেছেন , কারণ তাঁর চেয়ে আর ভাল কেউ আপনার জন্য দেখতে পারেননা ।
অনেক স্বামী এবং স্ত্রী ভাবেন তাদের সঙ্গীরা তাদের কথা মত চলছে না , আপনি যেভাবে চান সেভাবে সে যদি চলে হয়ত আপনার কাছে ভাল লাগবে কিন্তু সে একমাত্র আপনার কেন্দ্রিক হয়ে গেলে হয়ত অকর্মা হয়ে যাবে তখন হয়ত নতুন আরেকটি সমস্যার সৃষ্টি হতে পারে । তাই দয়া করে পজেটিব চিন্তা করুন। জীবন যদি আপনার শেষ হয়ে যায় তবে যে কারণে ডিপ্রেশন আর পরে আত্মহত্যা করলেন তাঁর ফায়দা কোথায় ? মানুষ কিছুদিন পরে আপনাকে ভুলে যাবে আর আপনি যে কারণে আত্মহত্যা করবেন সেটির ও কোন সমাধান নিয়ে মরতে ব্যর্থ হলেন । আর আল্লাহ্ আত্মহত্যা কারীদের যেভাবে আত্মহত্যা করবে সেরকম শাস্তির কথা বলে রেখেছেন । তাতেই বুঝা যায় এটি আল্লাহর কত অপছন্দের কাজ ।
তাই ভাবুন একবার ডিপ্রেশন রুগটি তৈরি করার আগে নিজে বাঁচুন অন্যদেরকে সুন্দর করে বাচার সুযোগ করে দেন । আমরা এখন ডিপ্রেশন মুক্ত সুন্দর বিশ্ব দেখতে চাই।
(লেখক : ব্যবস্থাপনা সম্পাদক, আজকের সিলেট ডটকম)