১০ ডিসেম্বর ২০২০


ভালবাসি বাংলাদেশ

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া

ঘুম থেকে জেগে উঠি , বাংলাদেশকে ভাবি
টেলিভিশনের পর্দায় যখন বাংলাদেশকে দেখি
হৃদয় জুড়ে ঝড় বয়ে যায় বাংলাদেশে আসি
কখন আসব ? কেমনে আসব ? মনটা শুধু ভাবে ।

আবার যখন কাজে ফিরি , হারিয়ে যাই কাজে
মাস যায়, বছর যায় ,হিসাব হয় ভারী
মনটা ভাবে পাখির মত যদি ডানা থাকত
তবে কি আর বসে থাকতাম ,টিকেট ভিসার জন্য ।

একেক দিনে ,একেক স্বপ্ন ,কষ্ট জাগায় মনে
ভালবাসার মানুষগুলি বাংলাদেশে থাকে
কেমন করে ভুলি তাদের অস্তিত্ব যে তাতে
তাইতো আমি মুচরে পড়ি , ভালবাসার টানে।

ভালবাসার এমন শক্তি, কেমনে আঁটকে রাখি
তাইতো এখন রোজ সকালে যাবার হিসাব গুনি
এই যে দৃশ্য নিত্য দিনের , প্রবাসীদের হয়
তারপরও আটকে রই, উচ্চাকাঙ্ক্ষার কারণে।

প্রবাসে বসে যখন দেখি হাট বাজার আর গ্রাম ,শহর
আঁতকে উঠে ঘুমন্ত হৃদয় , এখন যাব বাংলাদেশ
কেমনে বুঝতাম এত মায়া , যদি না আসতাম বিদেশে
যদিও আমি ইংরেজ বাবু , বাংলাই আমার শ্রেষ্ঠ দেশ।

শেয়ার করুন