১৯ নভেম্বর ২০২৩


সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : দুই সাংবাদিকসহ আহত ১৪

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : বিএনপির দাবি ৭/৮ নেতাকর্মী আহত। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হরতালের সমর্থনে করা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, আরপিননগর মোড় ও জামতলা মোড় রণক্ষেত্রে পরিণত হয়।

এতে পাঁচ পুলিশ সদস্য ও দুইজন সংবাদকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন : সবুজের মায়ায় ঘেরা শীতের সিলেট

রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাস-স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস-স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল দিতে চাইলে পুলিশ ধাওয়া করে। এতে শহরের দুই দিক থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে বিএনপি নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে।

আরও পড়ুন : হরতাল-অবরোধের প্রভাব পড়েছে চায়ের রাজ্যে: নেই পর্যটক

অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও বিএনপির সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য ও দুজন সংবাদকর্মী আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়েছি। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল দাবি করেন, পুলিশের হামলায় বিএনপির ৭/৮ জন নেতয়েছেন।

এএস // আতারা

শেয়ার করুন