১২ ডিসেম্বর ২০২০
এস এ দয়ালং
আকিঞ্চনে মগ্ন পিএস মোর হবে
প্রতিবেশীর চেয়ে বড় পিএস হয় কি এই ভবে!
কে-বা হয় নিঃস্বার্থ পিএস লিখবে মোর চিঠি
কুনামে প্রতিবেশী মোর পারসোনাল সিকিউরিটি।
সুনাম করবে কভু কেহ নেই পাশে
কুনামে ষোল আনা এতোই ভালোবাসে।
যায় যায় ষোলআনা কুনামে আমল
কুনামে সুনাম যায় আমল হয় বদল।
কে-বা কি বলে কানে নেই ঠাঁই
যে-বা পাপ করে সে-বা হয় ছাই।
যাঁর পাপে যে ফুঁড়ো আমার কি’বা আসে
সুখ সাগর পারি দিয়ে কেন দুঃখ সাগরে বাসে।
প্রতিবেশী আজ মোর প্রতিবেশী নয়
ভালোকে ছয় করে মন্দকে নয়।
ভালোকে ভালোই বুঝে মন্দকে মন্দ
ভালোকে আড়াল করে মন্দ হয় দ্বন্দ্ব।
মন্দকে আড়াল করে দ্বন্দ্ব ছাড়ো ভাই
রংময় বসুধায় কারো কিছু নাই।
কুনাম করা ভালো নই,হই মোরা সৎ
মোরা তো ভাই-ভাই ধরি সত্যের পথ।