৮ ডিসেম্বর ২০২০


কক্সবাজার পাঠানো হলো দক্ষিণ সুরমায় আটক রোহিঙ্গাদের

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা থেকে আটক ১৪ রোহিঙ্গা ভিকটিমকে ফেরত প্রদান করা হয়েছে। সোমবার রাতে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে কক্সবাজারে টেকনাফ ও উখিয়া ক্যাম্পে পাঠানো হয়।

এসএমপির মুখপাত্র ও এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৬ ডিসেম্বর সকালে র‌্যাব-৯, সিলেট এর এসআই (নিঃ) মোঃ বাহার উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের আপন রেস্তোঁরা ও ইউনিক বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মানব পাচারে জড়িত পাচারকারী মোঃ ছাদেক (২৫), পিতাঃ হামিদ হোসাইন, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এবং সেলিম আহমদ (৩০), পিতা- মৃত রিয়াজ উদ্দিন, সাং-ডোনা রাতাছড়া, থানা-কানাইঘাট, জেলা-সিলেট’দ্বয়কে গ্রেফতার করে।

এছাড়া রোহিঙ্গা ভিকটিম আব্দুর রহমান (৩০), পিতাঃ মোঃ ছবির আহমেদ, মোঃ সিরাজ (২০) পিতা-সৈয়দ করিম, সৈয়দ নুর (১৮) পিতা-নুর বাশার, যোবায়ের আহমেদ সৈয়দ (২০) পিতা-করিব আহমদ, জহুরা বেগম (৩০) স্বামী-মোঃ কবির, মোঃ ইদ্রিছ (১২), মোঃ জুনাইদ (১০), ইফনুছ (০৮), মোঃ মোস্তফা (০৪) সর্ব পিতা মোঃ কবির, নুর আয়শা বেগম (৩৫) স্বামী-আব্দুর রহমান, মফিজুর রহমান (১১), সৈয়দুর রহমান (০৯), আজিজুর রহমান (০৪) সর্ব-পিতা আব্দুর রহমান, খোশনামা বেগম (১৮) পিতা-সৈয়দ করিম সর্ব সাং-রোহিঙ্গা ক্যাম্প, সর্ব থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’দেরকে ভারতে পাচারকালে আটক করা হয়।

শেয়ার করুন