১৭ অক্টোবর ২০২৩


ডিমের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের নৈতিকতা দায়ী: ডিম দিবসে সিকৃবির ভাইস চ্যান্সেলর

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সরকার ডিমের দাম ঠিক করে দিলেও ব্যবসায়ীরা তা মানছেন না বলে অভিযোগ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা.মো.জামাল উদ্দিন ভূঞা । ডিমের দাম বৃদ্ধি নিয়ে ভাইস চ্যান্সেলর বলেন “কেউ খামারিদের দোষ দিচ্ছে, কেউ রাষ্ট্রকে দোষ দিচ্ছে। এতো দূর যাবার দরকার নেই, লালবাজার (সিলেটের বন্দর বাজার সংলগ্ন এলাকা) থেকে যে দামে ডিম কিনি বালুচর বাজারে (বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা) তার থেকে দাম একটু বেশি। আবার বালুচর বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের দোকানগুলোতে সেই ডিমের দাম দুই টাকা বেশি। সিস্টেমের চেয়ে ব্যবসায়ীদের নৈতিকতা এই দাম বৃদ্ধির জন্য দায়ী। ”

মঙ্গলবার (১৭ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ডিম দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি ।

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে এদিন সিকৃবিতে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।সকাল ১১টায় শোভাযাত্রার মাধ্যমে ডিম দিবসে কর্মসূচি শুরু হয়। ভেটেরিনারি, এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীসহ ক্যাম্পাসের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল অনুষদ ভবনের সম্মেলন কক্ষে ডিম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর জামাল উদ্দিন ভুঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, ডিন, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, ডা. মো. মারুফ হাসান, পরিচালক, প্রাণীসম্পদ অধিদপ্তর, সিলেট বিভাগ। অনুষ্ঠানটিতে সভাপতিত্বে করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এএসএম মাহবুব।

এএস // প্রেবি // আতারা

শেয়ার করুন