৫ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : শহরতলীর শিবেরবাজার এলাকায় নিজ জমিতে কৃষিকাজ করতে গিয়ে আবদুস ছালাম আবদুস ছালাম নামে (৫০) এক কৃষকের মৃত্যু হয়ছে। নিহত আবদুস ছালাম স্থানীয় আবদুল মনাফের পুত্র।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এদুর্ঘটনা ঘটে।
এসএমপির জালালাবাদ থানার এসআই মো. সালাহ্ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবদুস ছালাম নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। কিন্তু ভারি বর্ষণের সময় বজ্রাঘাতে তিনি মারা যান। আমরা আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।