৬ ডিসেম্বর ২০২০


আমার জান্নাতি পিতা-মাতা

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া

আব্দুল হাদি মাস্টার আমার জন্মদাতা পিতা
ঋণী আমি দেখাইয়াছেন এই দুনিয়া,
পিতা হয়ে বুজেতে সক্ষম হয়েছি এখন ,
কিনা কষ্টের মধ্যে তিনি পুরন করছেন সব আবদার
তাই তিনি পিতা ,তিনি আমার জান্নাত ।

মাতা ছিলেন রহিমুন্নেছা জায়গীরদার
করেছেন লালনপালন, দিয়েছেন মানবতার শিক্ষা
ইসলাম আর শান্তির তিনই ছিলেন প্রথম শিক্ষক
নিজ সন্তানের জন্য ভুলেছিলেন সব আমোদপ্রমোধ
তিনই আমার মা তিনই আমার জান্নাত ।

৯ মাস নয় দিনে খেয়েছেন কত লাথ আর ঘুসি
তবু ও নেই কোন অভিযোগ, দেখেছেন বাচ্চার মুখ
তারপর ও করেছেন পস্রাব আর পায়খানা পরিষ্কার,
দেবতার মত দিয়েছেন শুধু ,নেননি কিছু
তিনিই আমার মা আমার জান্নাতের ফুল ।

বাবা ছিলেন আদর্শ আর শিক্ষানুরাগী তাই
বানিয়েছেন স্কুল, দিয়েছেন শিক্ষা দুনিয়া ও আখেরাতের
এছাড়া ও ছিল তার পরিবারের দায়িত্ব
মাঝে মাঝে ডুবে যেতেন আল্লাহর জিকিরে
তাই আবেদন আল্লাহ্‌,তুমি দিও বেহেশতের সর্বোচ্চ সম্মান ।

শেয়ার করুন