৩ ডিসেম্বর ২০২০


জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আকলাছ মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দরজায় কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছেন। আর এই আগাম প্রচারণায়ও শুরু হয়েছে প্রতিদ্বন্ধি প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার। এমন অভিযোগই পাওয়া গেছে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে।

আসন্ন ইউপি নির্বাচনে এই ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী, সাবেক ইউপি সদস্য হাজী শাহ আকলাছ আলী মেম্বার অভিযোগ করেছেন- নির্বাচনী প্রচারণা চালাতেই ঘাপটি মেরে বসা গুটি কয়েক কুচক্রি ব্যাক্তি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করেছে। এরই অংশ হিসেবে একটি নামসর্বস্ত্র অনলাইন নিউজপোর্টালে কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়েছে। এমনকি এই সংবাদ সম্পর্কে তার কোন বক্তব্যও নেয়া হয়নি।

এক বিবৃতিতে তিনি জানান, জালালপুর ইউ.পির বাদেশপুর গ্রামের যে ব্যক্তির টাকা আত্মসাতের যে অভিযোগ উল্লেখ করা হয়েছে মুলত উল্লেখিত গ্রামে এই নামে কোন মানুষই নেই। আর মুক্তিযোদ্ধার যে জায়গার কথা বলা হয়েছে সেটি সরকারি খাস খতিয়ানের, মুক্তিযোদ্ধা গাজী সিকন্দর আলীর নাম ব্যবহার করে মোকামদোয়ার গ্রামের আলী আকবরের ছেলে আলী আহমদ কাচা খাস জমি আত্মসাত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে, প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা গাজী সিকন্দর আলীর ছেলে মেয়ে জীবিত সচ্ছল থেকেও কোন অভিযোগ করতে শুনা যায়নি। তাই যেকোন সচেতন ব্যক্তি নিউজটি মনযোগ দিয়ে পড়লে মিথ্যা সংবাদ হিসাবে অনুধাবন করতে পারবেন।

সাবেক এই ইউপি সদস্য আরো জানান, তার স্ত্রী দক্ষিন সুরমা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি নিজেও জনপ্রতিনিধি ছিলেন, আশাকরি কোন জনসাধারন তার সামনে এসে তার বা তার পরিবারের প্রতি কোন ধরনের অসন্তুষ্টি প্রকাশ করবে না।

শেয়ার করুন