১৪ অক্টোবর ২০১৭
নিউজ ডেস্ক: জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় লেচু মিয়া(২৫) নামক এক যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।সুত্রে জানাযায়, শুক্রবার(১৩ অক্টোবর) বিকালে পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের কেনু মিয়ার লোকজনের অতর্কিত হামলায় একই গ্রামের লেচু মিয়া (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাসপাতালে গিয়ে আহত রোগীর খোঁজ খবর নেন।এ ব্যাপারে আহত পরিবারের লোকজন অভিযোগ করে জানান, কেনু মিয়া একজন দাঙ্গাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সে ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মানব পাচার, গুম, চাঁদাবাজি, অগ্নি সংযোগ, মারামরি সহ একাধিক মামলা রয়েছে। ইতোপূর্বে সে গ্রামের প্রবীণ মুরব্বী মতলিব আলীসহ আরো কয়েক জনকে অন্যায়ভাবে মারপিট করেছে।