২৮ ডিসেম্বর ২০২১
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং গোয়ালাবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ দিলোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ করনসী পশ্চিম পাড়া দিলোয়ার হোসেনের বাড়ির উঠনে এ নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সৈয়দ আনোয়ার আলীর সভাপতিত্বে ও সৈকত বক্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক গোয়ালাবাজার ইউনিয়ন চেয়ারম্যান হারুন মিয়া, সাবেক চেয়ারম্যান সৈয়দ কাউসার মিয়া, মন্নান বক্স, শহিদ মিয়া, আব্দুল খালিক বুলবুল, সালেহ মিয়া, খালেদ হোসাইন, সুলতান হোসাইন রাজু, জুয়েল মিয়া, জুনেদ মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন- “ দিলোয়ার হোসাইন সৎ,সাহসি,শিক্ষিত ও যোগ্য ব্যক্তি।আমরা দিলোয়ারের সাথে কাজ করে,সকলের কাছে ভোট চেয়ে,নির্বাচনী প্রচারণার মাঠে থেকে,কঠোর পরিশ্রম করে ,আল্লাহর মেহেরবানিতে ও জনগনের বিপুল ভোটে নির্বাচিত করে তাকে মেম্বার বানাবো-ইনশাআল্লহ্।” এছাড়াও তারা দিলোয়ার হোসেন নির্বাচীত হলে তার কাছে অবহেলিত ৮নং ওয়ার্ডের রাস্তা-ঘাটের উন্নয়ন সহ ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দাবি জানান। দিলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন,“ আমি সব সময় আমার এলাকার মানুষের সাথে ছিলাম,আছি আর থাকবো ইনশাআল্লহ্।আপনাদের সকলের ভোট ,দোয়া আর ভালোবাসায় আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আমার ওয়ার্ডকে আপনাদের সকলকে সাথে নিয়ে এলাকার রাস্তা-ঘাটের ও সামাজিক উন্নয়ন করবো। পাশাপাশি মাদক মুক্ত সমাজ বিনির্মানে ছেলে-মেয়েদের পড়া-লেখা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে ৮নং ওয়ার্ডকে একটি সুন্দর,শিক্ষিত,মাদকমুক্ত,আদর্শ ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্।”