২৪ নভেম্বর ২০২০


মানিকপীর রোডে ছিনতাইয়ের শিকার প্রবাসী যুবলীগ নেতা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর মানিকপীর রোড এলাকায় আমেরিকার মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজেল আহমদ তালুকদার ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় ছিনতাইকারীরা প্রবাসী রাজেল তালুকদারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে মানিকপীর রোডে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী প্রবাসী রাজেল আহমদ জানান, সোমবার সন্ধ্যায় মালঞ্চ কমিউনিটি সেন্টারে আসামাত্র কয়েকজন সংঘবদ্ধ ছিনতাইকারী তার উপর আক্রমণ করে সাথে থাকা দুটি এন্ড্রয়েড মোবাইল সেট এবং এক লক্ষ ১০হাজার টাকা নিয়ে যায়। আগামীকাল উনার আকদ অনুষ্ঠান এজন্য তিনি নগরীতে কিছু কেনাকাটা করার জন্য এসেছিলেন।

সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ বিপল চন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তারপরও পুলিশ ছিনতাইকারীদের সনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন