১৬ অক্টোবর ২০২৩


দোয়ারাবাজারে ২কেজি গাঁজাসহ আটক ১

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২কেজি গাঁজাসহ মোঃ এমদাদুল হক (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের উষাইরগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত এমদাদুল ছাতক উপজেলার বড়কাপন গ্রামের মৃত নুরুল হকের পুত্র।

জানা যায়, সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের উষাইরগাঁও গ্রামের যাতায়াতের রাস্তার উপর অভিযান চালিয়ে এমদাদুলের হেফাজতে থাকা ২ কেজি গাঁজসহ তাকে আটক করা হয়। পরে গাঁজা জব্দ করে পুলিশ।

দোয়ারাবাজার থানার (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট / জনি কান্ত শর্মা

শেয়ার করুন