১৭ নভেম্বর ২০২০


কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর কুমারগাঁও বিদ্যুত উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও সিলেট বিভাগে ফের কখন বিদ্যুত সংযোগ দেয়া হবে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘরে।

একই সাথে আগুন লাগার কারণও তাৎক্ষনিক জানাতে পারেননি কর্তা ব্যক্তিরা। জানাতে পারেন নি প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণও। তবে দুটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবির প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন।

তিনি বলেন, একটি সাব গ্রেড থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে মূলগ্রেডে চলে যায়। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না।

এর আগে মঙ্গলবার সকালে ১১ টা ২০ মিনিটের দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুত উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর সোয়া ১২ টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

শেয়ার করুন