১৬ আগস্ট ২০২৩


খালেদা জিয়ার রোগমুক্তিতে মধ্যনগরে দোয়া মাহফিল

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আছরের নামাজের পর মধ্যনগর বিএনপির উদ্যোগে বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন আশিক সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সঙ্গঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন