৩০ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মহানগর যুবদল নেতা জামাল আহমদ খান ও ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা শাকিল আহমদ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহর আলী শেখ।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় সিলেটে মশাল মিছিল থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটট করে পুলিশ। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মহানগরের ঝর্ণারপাড় এলাকার কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক চার নেতা-কর্মী হলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, কর্মী ওয়াহিদ আহমদ ও রেদুয়ান আহমদ।