১ অক্টোবর ২০২০


দেড়শত অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা প্রশাসন কর্তৃক প্রায় দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

এতে উপজেলার আউশকান্দি বাজার, বাসস্ট্যান্ড, হীরাগঞ্জ বাজার, সঈদপুর বাজার ও টোলপ্লাজা এলাকায়   প্রায় দেড়শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন এর নেতৃত্বে,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, নবীগঞ্জ থানা পুলিশ ও আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন এর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইউএনও শেখ মহিউদ্দিন বলেন, এই উচ্ছেদ কার্যক্রম সমগ্র উপজেলায় পরিচালনা করা হবে। এতে সকল প্রকার অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহবান। এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন