২৯ অক্টোবর ২০২০
লন্ডন অফিস : বাংলাদেশের ন্যায় লন্ডনেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে উদীচীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহষ্পতিবার স্থানীয় সময় বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিন আলী ও গোপাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার কাউন্সিলর আহবাব হুসেইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাহমুদ এ রউফ, ডলি ইসলাম, কমরেড ডাঃ আহমেদ জামান, ডাঃ রফিকুল হাসান খান জিন্নাহ প্রমূখ।