২৬ এপ্রিল ২০২০


সিলেটে ওমানফেরত ১৭ প্রবাসীকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে ওমানফেরত ১৭ প্রবাসীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজায় আটকের পর তাদেরকে নিজ নিজ এলাকায় কোয়ারেন্টাইনে পাঠায় পুলিশ।

জানা গেছে, শনিবার দুপুর দেড়টায় দুটি মাইক্রোবাস যোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে ফিরছিলেন তারা। পরে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজায় তাদেরকে আটক করে পুলিশ।

যাত্রীরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, ওমানে তারা অবৈধভাবে ছিলেন। ওমান সরকার তাদের দেশে পাঠিয়েছে। একটি বিশেষ বিমানে ওমান থেকে ২৮৮ প্রবাসী শুক্রবার সন্ধ্যার পর ঢাকায় এসে পৌঁছান। এরপর শনিবার সকালে তারা দুটি মাইক্রোবাস বাড়া করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।

ওসমানীনগর থানার ওসি মো. রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর টোল প্লাজায় পুলিশি চেকপোস্টে ১৭ জন প্রবাসীকে আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে তাদের নিজ নিজ থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের প্রশাসনের মাধ্যমে বাড়িতে হোম কোয়ারেইনটাইনে পাঠানো হয়।

শেয়ার করুন