৩১ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট-তামাবিল-জাফলং সড়কে এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সকাল ১০টায় সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। সিলেটে আগত পর্যটকদের সুবিধার্থে এসি বাস চালু করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ভবিষৎতে এ রুটে আরও উন্নত ধরনের বাস পর্যটকদের জন্য আনা হবে। এসি বাসের এই পথচলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি জৈন্তা- গোয়াইনঘাট -কোম্পানীগঞ্জ এলাকায় পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী, পুর্বজাফলং ইউ পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সিলেট তামাবিল বাস মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন লস্কর, নুরুউদ্দিন, নিজাম উদ্দিন,আব্দুল হাফিজ, জাকারিয়া মাহমুদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।