১ জুন ২০২৩


নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১২ কাউন্সিলর প্রার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ১২ জন ১২ কাউন্সিলর প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- ৪১ নং ওয়ার্ডের শাহীন আহমেদ ও আল আমিন, ৩৩ নং ওয়ার্ডের আব্দুস সবুর চৌধুরী, ১৩ নং ওয়ার্ডের সুমন আহমদ, ৭ নং ওয়ার্ডের আলম হোসেন আলম, ১৪ নং ওয়ার্ডের তপু গনি, ১৮ নং ওয়ার্ডের মো. সাজুয়ান আহমদ, ২৩ নং ওয়ার্ডের তারেক আহমদ, ২৯ নং ওয়ার্ডের মো. আতাউর রহমান, ৩৪ নং ওয়ার্ডের এনামুল কবির চৌধুরী, ৩৬ নং ওয়ার্ডের এস এম আলী হোসেন ও ৪২ নং ওয়ার্ডের বদরুল ইসলাম।

বৃহষ্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে ভোটের মাট থেকে সরে যান।আগামীকাল শুক্রবার প্রার্থীদের মধে প্রতীক বরাদ্ধ দেবেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২১ জুন সিসিক নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী, ৪২টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শেয়ার করুন