২৯ অক্টোবর ২০২০
দিরাই ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের আয়োজনে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ৩টায় দিরাই কলেজ রোডস্থ একটি হল রুমে গ্রুপের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম টিপু’র সভাপতিত্বে ও তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমদে’র সঞ্চালনায় দিরাই থানা পাবলিক গ্রুপের দুই উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের ও মোসলেহ উদ্দিন চৌধুরী মিলন কে সংবর্ধনা স্মারক ও গ্রুপ কতৃক আয়োজিত ১৩তম রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলেদেন।
সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দিরাই মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, সুরমা কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, জমিয়ত নেতা মাওলাঃ আবিদুর রহমান।
আরোও উপস্থিত ছিলেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক আখলাকুর রহমান, সহ-অর্থ সম্পাদক হাফিজ লোকমান আহমেদ, ক্রীড়া সম্পাদক শাফিউল করিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক আমজাদ সরদার, পরিবেশ সম্পাদক লিমন আহমেদ, সহ পরিবেশ সম্পাদক সায়েম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ইজাজুর রহমান প্রমুখ।