১৯ জুলাই ২০২৩
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্মার্ট বাংলাদেশ গঠনে মাধ্যমিক ও সমমান বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগননা প্রকল্পের মোবাইল ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের এর আয়োজনে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণীর ৫২জন শিক্ষার্থীদের মধ্যে ৫২টি মোবাইল ট্যাবলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান,মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার,মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মাহবুবুল কবির,পরিসংখ্যান তদন্তকারী উৎপল সরকার প্রমুখ।