২৩ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : মাওলানা দেরওয়ার হোসেন সাঈদীর ইন্তেকালে সোস্যাল মিডিয়ায় ‘ইন্না লিল্লাহ’ পড়ে পোস্ট দেওয়ায় সারা দেশে ছাত্রলীগ নেতাকর্মীদের অব্যাহতি ও বহিষ্কার অব্যাহত রয়েছে। এবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে উপজেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার (২১ আগস্ট) জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগেরর জরুরী সভায় তাদের অব্যাহতি প্রদান করা হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ, জুয়েল মিয়া, ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগেরসহ সভাপতি শিপন আহমদ তালুকদার, ৩ নং মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সদস্য ফাহিম হোসাইন, ৭ নং সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের ছাত্রলীগ সদস্য সৈয়দ রোম্মান।