৮ অক্টোবর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের অভিযানে ৩০ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জন পরোয়ানাভুক্ত এবং ১১ জন নিয়মিত মামলার আসামি।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
(আজকের সিলেট/৮ অক্টোবর/এমআর/ঘ.)