২৭ সেপ্টেম্বর ২০২৩


সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: সিলেটি ১জনসহ নিহত ৩

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটি ১জনসহ ৩জন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) ওমরাহ করে কাতারে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের কবির আহমদ, চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম ও নোয়াখালীর জাকির হোসেন। ওমরাহ হজ পালন করে কাতারে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়ে নিহত হন।

সূত্র জানায়, এত তিনজন কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে লাশগুলো দেশে পাঠানো হবে।

 

এএস // জনি

শেয়ার করুন