২০ ডিসেম্বর ২০২৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে উমর ফারুক (২১) নামে এক যুবককে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে উদ্ধার করে পুলিশ। সে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের আব্দুল সালামের ছেলে।
জানা যায়, স্হানীয়দের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গলা কাটা অবস্থায় উমর ফারুক’কে উদ্ধার করেছে পুলিশ। পরে এলাকাবাসী এবং পুলিশের সহযোগিতায় তাকে মমুর্ষ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে, সে কথা বলতে পারছে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, শুনেছি আহত যুবক ছাতকের তার এক বন্ধুর সঙ্গে এ এলাকায় ঘুরতে এসেছিল। তার বন্ধুর তাৎক্ষণিক নাম জানা সম্ভব হয়নি। পুলিশ তার বন্ধুকে খুজছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।