৬ জুন ২০২০


শামসুদ্দিন হাসপাতালে কামরান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার বমি ও জ্বর নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। আর গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের সহকারী আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জন্মেজয় দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, উনার জ্বর আছে। সাথে বমি। তবে বমিটাই বেশি। যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র সে ক্ষেত্রে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। তবে যে কোন ভাইরাস জ্বরের সাথে বমি থাকতে পারে।

এদিকে করোনা আক্রান্ত পিতা- মাতার জন্য সিলেটসহ দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু।

উল্লেখ্য-এর আগে শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বদর উদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। এর আগে তাঁর স্ত্রী আসমা কামরানও করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

শেয়ার করুন