১৫ অক্টোবর ২০২০


বনপার নেতৃত্বে অনলাইন গণমাধ্যম মালিকরা ঐক্যবদ্ধ : সাইফুর তালুকদার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন- বনপা’র সদস্য সংগ্রহ ও কমিটি গঠন উপ কমিটির সদস্য এম. সাইফুর রহমান তালুকদার বলেছেন, সারাদেশের অনলাইন গণমাধ্যম মালিকদের স্বার্থ সংরক্ষণের জন্য জোরালো ভাবে কাজ করছে বনপা। বনপার এই কর্মতৎপরতার কারনেই অনলাইন গণমাধ্যমের নিবন্ধন ফি ৫ লক্ষ টাকা থেকে ১০ হাজার টাকা করা হয়েছে। আধুনিক সংবাদমাধ্যমের বিকাশে বনপার ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহষ্পতিবার বিকেলে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন- বনপা’র মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বনপার মৌলভীবাজার জেলার শাখার আহবায়ক দুরুদ আহমেদের সভাপতিত্বে সদস্য সচিব ইমদাদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সামবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল, দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম, এ কাইয়ুম সুলতান, সাংবাদিক তানভীর আঞ্জুম আরিফ, সাকিবুর রহমান, মামুনুর রশিদ, মোঃ সাজিদ মিয়া, বদরুল হক, আতিকুর রহমান সাহেদ, ইয়াসিন আরফাত প্রমুখ।

সভাপতির বক্তব্য শেষে কেক কেটে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

শেয়ার করুন