১৫ মে ২০২৩


সিসিকের মেয়র ও কাউন্সিলর পদে ৪১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে এ পর্যন্ত ৪১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ৪০৭ জন প্রার্থী রয়েছেন।

সোমবার বিকেলে ৪ টা পর্যন্ত তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এর আগে গত ২৭ এপ্রিল থেকে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয় যা চলবে টানা ২৩ মে পর্যন্ত।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেলের কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (আওয়ামী লীগ), নজরুল ইসলাম বাবুল (জাতীয় পার্টি), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাত পাখা), মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র), সামছুন নুর তালুকদার ও মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন। ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে।

শেয়ার করুন