৭ অক্টোবর ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যায়ে জগন্নাথপুরসহ সুনামগঞ্জ জেলার ৩টি কলেজের আধুনিক ভবন নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন নির্মাণ কাজের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
কলেজগুলো হচ্ছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজ এবং জেলা সদরের সুনামগঞ্জ পৌর কলেজ।
সৈয়দপুর আদর্শ ও আব্দুল মজিদ কলেজে ৫ তলাবিশিষ্ট ভবনটিতে ১২ টি কক্ষ থাকবে। সুনামগঞ্জ পৌর কলেজের ভবনটি নির্মিত হবে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে। পাঁচ তলা বিশিষ্ট আধুনিক ভবনটির প্রতিটি তলায় ১৫ টি কক্ষ থাকবে। ভবনের একপাশে থাকবে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচাগার অন্যপাশে থাকবে সিঁড়ি।
সুনামগঞ্জ পৌর কলেজের ক্যাম্পাস এলাকাটি হাওরের ঢেউ থেকে রক্ষার জন্য গাইড দেয়াল নির্মাণ করা হবে।
সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রহমান এবং আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ জেলার ৩টি কলেজের আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
(আজকের সিলেট/৭ অক্টোবর/ডি/কেআর/ঘ)