১৫ ফেব্রুয়ারি ২০২১


গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আতহার আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আতহার আলী রনকেলী নুরুপাড়া গ্রামের মৃত লখই আলীর ছেলে।

সোমবার বিকেল ৫টায় উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ রোডের রনকেলীস্থ ফাহিম কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, আতহার আলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফাহিম কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে ঢাকাদক্ষিণগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় জনতা উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন