২ অক্টোবর ২০২০


চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের কমিটি অনুমোদন

শেয়ার করুন

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের নব গঠিত ১৯ সদস্য কমিটিকে আগামী এক বছর কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমোদন দিয়েছে জাতীয় অনলাইন প্রেসক্লাব।

শুক্রবার জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদারের সুপারিশক্রমে জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক আখতার হোসাইন ও সদস্য সচিব রোকমুনুর জামান রনি এই কমিটি অনুমোদন করেন।

কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ তরফদার মাসুম, সহ সভাপতি জুনায়েদ আহমদ ও ফারুক মিয়া, সাধারণ সম্পাদক
মোঃ মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাক মিয়া, সাংগঠনিক সম্পাদক কবি মহিবুর রহমান জিতু, অর্থ সম্পাদক শেখ আফরোজ আলী রিপন, ক্রীড়া সম্পাদক শফিউল আলম শাফি, দপ্তর ও পাঠাগার সম্পাদক ফয়সল আহম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাস্টার আবুল ফজল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোঃ সোহাগ মিয়া, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফিউল আলম শাফি।

নির্বাহী সদস্য- আলহাজ হোসাইন আলী রাজন, মোঃ হাসান আলী, হাফিজ তালুকদার, সাইফুর রাব্বি, রাজন আহমেদ।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুলাই বার্তা সংস্থা আবাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে আহবায়ক ও বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব প্রতিষ্টিত হয়।

শেয়ার করুন