৬ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে লাকী সুত্রধর (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শুক্রীবাড়িতে (মেস্তুরহাটী) এই ঘটনা ঘটে। মৃত লাকী শুক্রীবাড়ির রাজকুমার সুত্রধরের মেয়ে। সে আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানান, রোববার বিকালে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন লাকী। রাতের খাবারের জন্য পরিবারের লোকজন লাকী ডাকতে গেলে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। এসময় দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেলে কক্ষের ফ্যান টানানোর রডে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় লাকীকে দেখতে পান। পরে রস্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাকীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।