১ অক্টোবর ২০২০


গণধর্ষণকারীদের শাস্তির দাবিতে টিলাগড়ে মানববন্ধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর টিলাগড় পয়েন্টে শাহ পরান ব্লগের আয়োজনে মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টায় প্রতিবাদ
সমাবেশে বক্তারা বলেন,
ঘৃণ্য এই ঘটনা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর পূণ্যভূমিকে কলঙ্কিত করেছে। অল্পসংখ্যক বিপথগামী ও সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট ঘটনার কারণে টিলাগড় তথা সিলেটের ঐতিহ্য মলিন হতে দেয়া যাবে না।

বক্তারা এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার সকল আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদরে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লোকমান উদ্দিন আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা এটিএম বদরুল ইসলাম, সিসিক কাউন্সিলর নাজনীন আকতার কনা, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কালাম আহমদ, এ এস মুন্না, কবিরুল ইসলাম কবির, আজির উদ্দিন, তুহিন আহমদ, রশিদুল ইসলাম রাশেদ, শাহ জুনেদ আহমদ, তাজুল ইসলাম লস্কর, শাহীনুর রহমান শাহিন, ইন্জিনিয়ার আলী আশরাফ মামুন, লিটন চৌধুরী, ফারুক আহমদ, মোহাম্মদ ফয়জুল্লাহ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মশাহিদ আলী, জয়নুল আবেদীন জয়, আব্দুল বাতিন, ফাহিম আহমদ রুকন, মারুফ আহমদ, তানভির হাসান, ফয়সল আহমদ, ফাহিম আহমদ, আলম, দুলাল আহমদ, আবুল হাসান, পিন্টু, শাকিল আহমদ, সামি, আবির, সরফ উদ্দিন সৌরভ, জুবের, রাকিব, মাহবুব, আব্দুল্লাহ, সৈয়দ মস্তফা আহমদ, আহমেদ রিয়াজ, সামাদ, এম ডি জাহিদ প্রমুখ।

শেয়ার করুন