২৫ জুলাই ২০২৩


ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের কমিটি পূন গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক মেয়াদে সর্বসম্মতিক্রমে সাবেক কমিটি বিলুপ্ত করে নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ সদস্য বিশিষ্ট একটি নতুন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি শেখ ফয়ছল আহমদ’কে সভাপতি ও আজকের সিলেট পত্রিকার প্রতিনিধি মলয় চক্রবর্তী’কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি হয়েছেন ডা. তখলিছ আলী (রুপসী সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান খান(দৈনিক স্বদেশ বিচিত্রা), কোষাধ্যক্ষ শরীফ আহমদ চৌধুরী (দৈনিক অগ্নি শিখা), দফতর সম্পাদক ফয়ছল আহমদ মালিক (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক শশাঙ্ক চৌধুরী (সাপ্তহিক বিশ্বনাথ বার্তা),সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী(আজকের সিলেট), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিতু আহমদ (দৈনিক হাওরাঞ্চলের কথা)।

কার্যনির্বাহী সদস্য উজ্জল দাশ (স্বাধীন বাংলা),পংকি মিয়া(দৈনিক দেশসেবা),রনিক পাল (দৈনিক শুভ প্রতিদিন),রফিক মিয়া(ঢাকা টাইমস)।

শেয়ার করুন