১৭ ফেব্রুয়ারি ২০২৩


মাধবপুরে রেড সেল ইন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন রেড সেল ইন বাংলাদেশ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর কার্যালয়ে রেড সেল ইন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পাঁচ বারের অধিক রক্তদাতাদের সম্মাননা দেওয়া হয়। সংগঠনের বিশেষ ভূমিকা রাখায় স্বেচ্ছাসেবীদের সার্টিফিকেট (সনদ) প্রদান করা হয় এবং পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কেক কেটে সমাপ্তি করা হয়।

রেড সেল ইন বাংলাদেশ এর প্রতিষ্টাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক সংবাদ এর মাধবপুর প্রতিনিধি মোঃ এরশাদ আলী, দেশ রুপান্তর উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন লষ্কর, ভোরের পাতা উপজেলা প্রতিনিধি শেখ জাহান রনি, দৈনিক ঢাকা প্রতিনিধি মোঃ নাহিদ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সহকারী পরিচালক অর্জুন পাল, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ছায়েদ মিয়া,প্রবাসী কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন বিল্লাল,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রাতুল, শেখ আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান,জোনায়েদ আহমেদ মামুন, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার সেতু।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ফয়সাল, আমান, জিকু, ভজন, পংকজ, টুটুল, সাকিব, নয়ন,মনির প্রমুখ।

শেয়ার করুন